২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

কুরবানির ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 06:54 PM

Updated : 14 Jul 2022, 06:26 PM

আর আবহাওয়া অনুকূলে না থাকলে বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে তা বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

রোববার সচিবালয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, “ঈদুল আজহার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই বাংলাদেশে কুরবানির ঈদ হতে পারে।