২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাকশনএইডের ‘রেজিলিয়েন্স উৎসব’

প্রতিকূল পরিস্থিতিতেও দেশের মানুষের অপ্রতিরোধ্য মানসিকতা এবং বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করতে যাচ্ছে অ্যাকশনএইড বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 12:04 AM

Updated : 02 Aug 2022, 01:44 PM

আগামী ৯ ও ১০ জুন ঢাকার গুলশান ২-এর নাভিদ’স কমেডি ক্লাবে ‘রেজিলিয়েন্স উৎসব: পৃথিবী, মানুষ এবং সম্ভাবনা’ শিরোনামে এ উৎসব হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উৎসবের প্রথম দিন থাকছে ‘হ্যাপি হোম গার্লস’ এর পরিবেশনায় উদ্বোধনী পারফরমেন্স, প্রদর্শনী এবং কিয়স্ক উদ্বোধন।

এছাড়া থাকছে ‘শি-টেলস’ শিরোনামে বিশেষ পর্ব, যেখানে দেশের অগ্রবর্তী নারীরা তাদের সাহসিকতার গল্পগুলো তুলে ধরবেন।

উৎসবের দ্বিতীয় দিনে অ্যাকশনএইড বাংলাদেশের অ্যাক্টিভিস্টা নেটওয়ার্কের তরুণদের অংশগ্রহণে হবে ফ্ল্যাশ মব। বিশিষ্ট বক্তাদের অংশগ্রহণে থাকবে তিনটি ‘হিউম্যান বুক ক্যাফে’ সেশন।

সবশেষে থাকবে জনপ্রিয় ব্যান্ড জলের গানের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন।

এছাড়া উৎসবে থাকবে আকর্ষণীয় খেলা,গল্প বলার লাইভ সেশন এবং বিভিন্ন স্টল, যেখান থেকে বিভিন্ন রকমের হস্তশিল্প,বুটিক ও নানান ধরনের খাবার মিলবে।

উৎসবের দুই দিনই অন-সাইট রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। প্রদর্শনী (ছবি, শিল্পকর্ম, কারুশিল্প, অডিওভিজ্যুয়াল ইত্যাদি) এবং আউড়ি ট্রাস্ট, বাড়ির জিনিস-হ্যাপি হোম, কক্সবাজার রোহিঙ্গা রেসপন্সের স্টল ৯ জুন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ১০ জুন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

উৎসবে অংশ নিতে অনলাইনেও নিবন্ধন করা যাবে।