২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের  একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2022, 03:00 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

রোববার দুপুরে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শাহজাহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিমকে প্রধান এবং চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আনিছুর রহমানকে সদস্য সচিব করে গঠিত এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সীতাকুণ্ডে কদমরসুল এলাকায় ওই কন্টেইনার টার্মিনালে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। সেখানে রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে।

অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে; দগ্ধ ও আহত দুই শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিপোতে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিছুর।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কেমিকেল বিস্ফোরক বিশেষজ্ঞদের ১৪ জনের একটি দল ঢাকা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

আরও খবর

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন, বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪১  

‘বাবা, আমার একটা পা উড়ে গেছে’  

‘রক্ত ও ডাক্তার চাই’, আহতদের আর্তনাদ চমেক হাসপাতালে  

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণ