২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে অতীত অভিজ্ঞতা দেখা হবে: শিক্ষামন্ত্রী

জাতীয়করণ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বেড়ে থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2022, 11:16 PM

Updated : 28 Apr 2022, 11:52 PM

রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজ মাঠে স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, “আমরা যে সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেসব শিক্ষা প্রতিষ্ঠানের মান কি আরও বেড়েছে, নাকি কমেছে। এটা আগে বুঝতে হবে।

“যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে, সেখানে শিক্ষার মান যদি বাড়ে তাহলে সবগুলোই জাতীয়করণ করব। যদি মান না বাড়ে তাহলে জাতীয়করণ অবশ্যই চাইব না।”

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে তিনি বলেন, “সরকারের সক্ষমতার একটি ব্যাপার আছে। কিন্তু যদি যোগ্য শিক্ষক না হন, তাহলে এমপিওভুক্তি কী সঠিক হবে?

“শিক্ষক মানসম্পন্ন কিনা, শিক্ষার্থীর সংখ্যা কত, পাশের হার কত? একটি মানদণ্ড থাকতে হবে। মানদণ্ডে থাকলে অবশ্যই করবো।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান উপস্থিত ছিলেন।