২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে প্রাণ গেল বাইক চালকের

রাজধানীর মহাখালীতে এক মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে চালকের প্রাণ গেছে, আহত হয়েছেন আরেকজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 03:24 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

বনানী থানার এসআই সাইফুল আলম জানান, শুক্রবার প্রথম প্রহরে মহাখালী বিসিপিএস কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী আমিনুল হকের (৩৫) বিস্তারিত পরিচয় পুলিশ জানাতে পারেনি। আহত সুমন মিয়াকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই সাইফুল বলেন, “তারা দুইজন রাতে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। চালাচ্ছিলেন আমিনুল। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটর সাইকেল আইল্যান্ডের ধাক্কা খায়। আমিনুল রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।"