চকবাজারে মেলামাইন পণ্যের গুদামে অগ্নিকাণ্ড
পুরান ঢাকার চকবাজারে একটি ভবনে মেলামাইন পণ্যের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে গিয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
চকবাজার থানার পরিদর্শক (পেট্টোল) মামুনুর রশিদ বলেন, পাঁচতলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ভেতর থাকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।
ওই ভবনের বেশিরভাগ ফ্লোরেই বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। দ্বিতীয় তলার ‘অভি ট্রের্ডাস’ নামের একটি ক্রোকারিজের গুদামে আগুন লাগে বলে পাশের ভবনের এক দোকানের কর্মী আবু সাঈদ জানান।
