অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার
রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসফিকুর উজ্জ্বলকে (২৬) বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে উজ্জ্বলকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় চাঁদাবাজি এবং নারী ও শিশু নির্যাতনের একাধিক মামলা রয়েছে।
শেরেবাংলা নগর এলাকার তালতলা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা করে আসছে।
মানুষের সম্পত্তি দখল, মন্দির ও গণপূর্তের জমি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদকসহ নানা অপরাধ সঙ্গে জড়িত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকায় কোনো ভবনের কাজ শুরু হলে তাকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হত। অন্যথায় সে তার ক্যাডার বাহিনীর মাধ্যমে কাজ বন্ধ করে দিত।
উজ্জ্বল আগারগাঁও এলাকার ফুটপাতের দোকান হতে দৈনিক চাঁদা তুলে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করত বলে র্যাব জানায়।
এবিষয়ে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইশহাক মিয়া বলেন, “উজ্জ্বল শেরেবাংলা নগর থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।”
