২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে ভারতের হাই কমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশের নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে এলেন ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2021, 08:37 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

ভারতের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতের জন্য সোমবার সেনাসদরে যান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

দোরাইস্বামীর সঙ্গে ছিলেন বাংলাদেশে ভারতীয় ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন।

“হাই কমিশনার দোরাইস্বামী সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান। সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাই কমিশনারকে ধন্যবাদ জানান।”

আলোচনার সময় স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা জেনারেল শফিউদ্দিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

জেনারেল শফিউদ্দিন গত ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

  সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল শফিউদ্দিন