২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ড

রাজধানীর পূর্ব মনিপুর এলাকায় একটি ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2021, 06:16 PM

Updated : 02 Aug 2022, 05:33 PM

মিরপুর-১০ নম্বরের কাছে রোববার বিকেল ৫টার দিকে লাগা আগুন ২৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।