২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় পুলিশ সুপারের কর্মস্থল বদল

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তার কর্মস্থল বদল হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2021, 07:29 PM

Updated : 02 Aug 2022, 05:31 PM

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়।

জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে আর খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা আর চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মিলন মাহমুদকে চাঁদপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুর ও উপ-কমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাটের পুলিশ সুপার করা হয়েছে।