মাধ্যমিকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার যে খবর বেরিয়েছে, তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
“বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়া হবে মর্মে মন্তব্য করেননি।”
এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
