‘চেইঞ্জ মেইকার অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মা সংসদ কার্যক্রম
পানি বিষয়ক সমস্যা সমাধানে বাংলাদেশে বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) বাস্তবায়িত ‘মা সংসদ’ কার্যক্রম চেইঞ্জ মেইকার অ্যাওয়ার্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুইডেনের স্টকহোমের পানি বিষয়ক আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ’ এর এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৩৫০টি চেইঞ্জমেকার প্রস্তাবনা জমা পড়ে।
গত ২১ অক্টোবর চূড়ান্ত পর্বে স্থান পাওয়া ১২টি প্রস্তাবনার তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশে তৃণমূল পর্যায়ে পানি বিষয়ক অ্যাডভোকেসি ‘মা সংসদ’ কার্যক্রম।
২০২১ সালে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।
ডরপ ‘হেলভিটাস সুইস ইন্টার কো-অপারেশন’ সংস্থার পার্টনারশিপ সহায়তায় উপকূলীয় সুপেয় পানি সংকট সম্পন্ন মোরেলগঞ্জ, পাইকগাছা ও কয়রা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করছে।
