কথিত ‘ইমাম মাহাদীর সহযোগী’ গ্রেপ্তার
নিজেকে ‘ইমাম মাহাদী’ দাবি করা সৌদি প্রবাসী বাংলাদেশি মুস্তাক মুহাম্মদ আরমান খানের ‘অন্যতম সহযোগী; সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, গ্রেপ্তার সিরাজুল ইসলাম ফেইসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নিজেকে মুস্তাক মুহাম্মদ আরমান খানের সহযোগী পরিচয় দিয়ে প্রচার চালিয়ে আসছিলেন।
সাম্প্রতি মুস্তাকের ‘মনগড়া ও ভিত্তিহীন’ বক্তব্যে বিভ্রান্ত হয়ে বাংলাদেশ থেকে কথিত জিহাদে অংশগ্রহণের জন্য সৌদি আরবে যাওয়ার সময় ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র ওমরাহ করার জন্য সৌদি আরবে গিয়ে মুস্তাক মুহাম্মদ আরমানের সঙ্গে যোগ দেয় বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।
পেশায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট সিরাজুল ইসলাম ঢাকার দক্ষিণ বাড্ডায় পরিবার নিয়ে থাকেন। তিনিও সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
