২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি স্মরণ করবে সি আর দত্তের অবদান: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের (সি আর দত্ত) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2020, 12:55 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

এক শোকবার্তায় তিনি বলেছেন, “মহান মুক্তিযুদ্ধে তার অনন্য অবদান দেশ ও জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে মারা যান সি আর দত্ত বীর উত্তম। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় সি আর দত্তের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।