কোভিড-১৯: ‘সাধারণের কষ্ট লাঘবে’ সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত
কোভিড-১৯ দুর্যোগে সারা দেশের ‘সাধারণ মানুষের কষ্ট লাঘবে’ মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার।
শনিবার এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২৬ জুন পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন; আর বিতরণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার ৭৮৯ মেট্রিক টন।
এতে উপকারভোগী পরিবারের সংখ্যা এক কোটি ৬২ লাখ ৮ হাজার ৪৪৩ এবং উপকারভোগী লোকসংখ্যা সাত কোটি ১১ লাখ ১৮ হাজার ৯৫২ জন ।
শিশু খাদ্যসহ অন্যান্য সামগ্রী কেনার জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা।
এর মধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮৭ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৬৩৩ টাকা।
এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৬ লাখ ৩৫ হাজার ৭৯৪ এবং উপকারভোগী লোক সংখ্যা চার কোটি ২৭ লাখ ২০ হাজার ৪৭৩ জন।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার ২৪১ টাকা।
এতে উপকারভোগী পরিবার সংখ্যা আট লাখ ৭ হাজার ৪২টি এবং উপকারভোগী লোক সংখ্যা ১৬ লাখ ৮৮ হাজার ৫৫৯ জন।
