২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ পেয়েছে সোয়া কোটি পরিবার: সরকার

করোনাভাইরাস সঙ্কটে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার বুধবার পর্যন্ত সারাদেশে প্রায় সোয়া এক কোটি পরিবারের প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2020, 06:39 PM

Updated : 18 Aug 2022, 03:03 PM

বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এই তথ্য তুলে ধরে বলা হয়, এই ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

এতে বলা হয়েছে,৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৭২ হাজার ৪৬৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮৮০ মেট্রিক টন।

“এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ২২ লাখ ৪২ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ৫ কোটি ৪১ লাখ ৭০ হাজার।”

তথ্য বিবরণীতে বলা হয়, এই সময় নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৯৭ কোটির বেশি টাকা। বিতরণ করা হয়েছে ৬৬ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৩ লাখ ১৫ হাজার ১০ এবং উপকারভোগী লোকসংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৬৬ হাজার।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ হয়েছে ২০ কোটি ৭৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৬ কোটি ৭০ লাখ ১৯ হাজার ৩৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৫ লাখ ১৩ হাজার ৪৮৫ এবং লোক সংখ্যা ১০ লাখ ৮৮ হাজার ৫৯৮।