ডিজিটাল আইনে ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মামলা
ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গুলশান থানায় একটি মামলা হয়েছে।
শনিবার বিকালে সৌমিত্র সরদার নামের একজন আইনজীবী এই মামলা করেন বলে থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকমকে জানান।
তিনি বলেন, কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে জড়িয়ে গত ২৬ জুন ইনকিলাবে ‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়।
মামলায় সম্পাদক ছাড়াও সেলিম সরকার নামের একজন প্রতিবেদককেও আসামি করা হয়েছে।
লিপন মণ্ডল এবং আরাফাত হোসেন নামে দুইজনকে সাক্ষী করা হয়েছে মামলায় ।
এ ব্যাপারে জানতে লিপন মণ্ডলকে ফোন করে বন্ধ পাওয়া যায়।
আর আরাফাত হোসেন জানিয়েছেন, বাদী হাই কোর্টের একজন আইনজীবী।
বিষয়টি স্পর্শকাতর বলেই তিনি ফোন কেটে দেন।
