২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া চিকিৎসকের দণ্ড, হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালের এক ভুয়া চিকিৎসককে একবছরের কারাদণ্ডের পাশাপাশি সেখানে মোট আট লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2020, 11:37 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

এদের মধ্যে ‘সেবিকা হাসাপাতালের’ ভুয়া চিকিৎসক মো. সাইফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, নিম্নমানের সেবা ও নিয়মিত চিকিৎসক না থাকায় হাসপাতালের মালিক এমএম শাখাওয়াত হোসেনকে চার লাখ টাকা ও ম্যানেজার মো. মহিবুল্লাহকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবারসহ দুদিন আগারগাঁওয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-২ কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পঙ্গু হাসাপাতালকেন্দ্রীক একটি দালাল চক্র সেখানে ‘কোনো চিকিৎসা হয় না, ডাক্তার থাকে না, রোগীর হাত পা কেটে ফেলে, পঙ্গু হয়ে যাওয়া, ভর্তি রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যায়’- এমন সব কথা বলে দূর-দুরান্ত থেকে আসা রোগীদের মধ্যে আতংক তৈরি করে উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে নাম সর্বস্ব বেসরকারি হাসপাতালে ভর্তি করে হাতুড়ি ডাক্তার দিয়ে অপারেশন করে।

“দালালরা রোগী ভাগিয়ে নেওয়ার বিনিময়ে ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত এসব বেসরকারি হাসপাতাল থেকে পেয়ে থাকে।”

অভিযানে পঙ্গু হাসপাতালে আসা রোগীদের মিথ্যা তথ্য দিয়ে ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তারেরর পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান।