২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ডিফেন্স কলেজে অনলাইনে ক্লাস

কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় অনলাইনে ক্লাস শুরু করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2020, 07:44 PM

Updated : 18 Aug 2022, 02:44 PM

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর সেনানিবাসের এনডিসিতে রবিবার অনলাইন লাইভ ক্লাস (সেশন) পরিচালনা করা হয়েছে।

দেশে কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অনলাইন ভিত্তিক লাইভ ক্লাস চালু করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনডিসি।

অনলাইনে অতিথি বক্তারা নিজেদের সুবিধাজনক স্থান থেকে লেকচার দেন এবং কোর্স সদস্যরা নিজেদের বাড়িতে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাসে অংশ নেন। একই প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা পরস্পর মতবিনিময়েও অংশ নেন।

এনডিসির ৮২ জন সদস্য এবং সশস্ত্র বাহিনী যুদ্ধ কোর্সের (এএফডব্লিউসি) ৫২ জন সদস্য এ পদ্ধতির সুফল পাচ্ছেন বলে বিজ্ঞপিতে জানানো হয়েছে।

এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে এ পদ্ধতি জ্ঞানচর্চা অব্যাহত রাখার একটি সময়োপযোগী ও কার্যকারী উদ্যোগ।

২০১৯ সালের শিক্ষাবর্ষ থেকে অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট পদ্ধতি এবং কাগজবিহীন শিক্ষার পরিবেশ চালু করেছে এনডিসি।

পুরনো খবর:

করোনাভাইরাস: অনলাইনে ক্লাস নেবে স্ট্যানফোর্ড
সংবাদ সম্মেলন অনলাইনে করার উদ্যোগ তথ্যমন্ত্রীর