লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবের দায়িত্বে নরেন দাস
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের দায়িত্ব পেলেন বিভাগের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) নরেন দাস।
রোববার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ শহিদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়।
