রাজধানীতে ভবন থেকে পড়ে নিহত ২
রাজধানীর দুটি এলাকায় বহুতল ভবন থেকে নিচে পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- বাড্ডা সাতারকুল আলীনগর এলাকার বাশার মৃধার ছেলে আলেক মৃধা (৫৫) ও বড় মগবাজার এলাকার সাইফুর রহমানের ছেলে তৈইফ (১৭)।
রোববার সকালে আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
উদ্ধারকারীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলেকের বাবা আলীনগর গলিতে একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী।
“সকালে ওই ভবনের সাত তলায় মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এসময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।”
তৈইফের চাচার উদ্ধৃতি দিয়ে বাচ্চু মিয়া বলেন, “সকালে বাসার ছাদে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
