সচিব হলেন মেসবাহুল
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেসবাহুল ইসলামকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।
রেওয়াজ অনুযায়ী, পদোন্নতি দিয়ে মেসবাহুলকে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে আলাদা আদেশে তাকে আগের দপ্তরেই পদায়ন করা হয়।
মেসবাহুল এর আগে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
এছাড়া কুড়িগ্রামের চিলমারী ও জামালপুরের ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভোলার জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেন তিনি।
