২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুশেমা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2019, 06:20 PM

Updated : 18 Aug 2022, 05:30 PM

এক শোকবার্তায় তিনি বলেছেন, “রুশেমা বেগম আওয়ামী লীগ পরিবারের একজন সদস্য হিসেবে আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন।”

প্রধানমন্ত্রী প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।

ফরিদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুশেমা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আওয়ামী লীগের মনোনয়নে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নেন। স্বামীর পদবিতে রুশেমা ইমাম নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। 

তার স্বামী ইমামউদ্দিন আহমাদ এক সময় ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ইমামউদ্দিন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন।

২০০৬ সালে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমামউদ্দিন।

পুরনো খবর:

সংরক্ষিত আসনের সাংসদ রুশেমা বেগম আর নেই