২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে বাসচাপায় পথচারী নিহত

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় বাসচাপায় একজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2019, 07:23 PM

Updated : 18 Aug 2022, 05:28 PM

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৮ বছর বলে বনানী থানার এসআই মুকুল হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চেয়ারম্যানবাড়ি মোড়ে ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় ‘বিকাশ’ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

“তিনি রাস্তার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিলেন। বিমানবন্দরগামী যাত্রীবাহী বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

স্থানীয় লোকজন বাসটি আটক এবং চালককে ধরে পুলিশে সোপর্দ করে বলে মুকুল হোসেন জানান।