৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
আটত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি); মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন ৯ হাজার ৮৬২ জন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৯ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষার চূড়ান্ত সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
৩৮তম বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন। তাদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন বসেছিলেন লিখিত পরীক্ষায়।
এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
