বিএনপি সমর্থক কৃষিবিদদের কমিটির নেতৃত্বে রাশিদুল
বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাবে পুনর্গঠনে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন রাশিদুল হাসান হারুন।
রোববার বিএনপির প্যাডে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)’র আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।
আহ্বায়ক রাশিদুলের সঙ্গে প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন গোলাম হাফিজ কেনেডি; সদস্য সচিব করা হয়েছে জি কে মোস্তাফিজুর রহমানকে।
একাদশ নির্বাচনে ফলাফল বিপর্যয়ের পর বিভিন্ন সহযোগী সংগঠনকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছে বিএনপি।
এর অংশ হিসেবে গত ৩ ফেব্রুয়ারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আগে কমিটি ভেঙে দিয়ে অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
তার এক সপ্তাহ পর কৃষিবিদদের সহযোগী সংগঠনেও আহ্বায়ক কমিটি গঠন করা হল।
