২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুগদায় রিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর মুগদায় রাস্তায় মায়ের হাত থেকে ছুটে গিয়ে রিকশার ধাক্কায় চার বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2019, 12:55 AM

Updated : 08 Apr 2022, 03:49 PM

শুক্রবার দুপুরে মুগদার মান্ডা শাহআলমের গলিতে এ ঘটনায় নিহত শিশুটির নাম মো. শিমন।

তার মা কলি আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আড়াইটার দিকে ছেলেকে নিয়ে কলা কিনে ওই গলিতে বাসায় ফিরছিলেন। শিমন তার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ হাত ছেড়ে দৌড় দেয়। এ সময় একটি রিকশার সাথে তার ধাক্কা লাগে।

আহত শিমনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিমনের বাবা আমির হোসেন প্রাইভেটকার চালক। তাদের গ্রামের বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সুতাশি গ্রামে।

চার ভাই-বোনের মধ্যে শিমন ছিল তৃতীয়।