২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকারের সঙ্গে কাজ করতে ‘তৈরি’ জাতিসংঘ

একাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজ করতে ‘তৈরি’ আছে জাতিসংঘ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2019, 01:25 AM

Updated : 18 Aug 2022, 04:41 PM

রোববার জাতিসংঘের বাংলাদেশ মিশন তাদের ফেইসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে জাতিসংঘ বাংলাদেশের নতুন সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের যে প্রতিশ্রুতি, তার বাস্তবায়নেও বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সক্রিয় ভূমিকা গ্রহণকেও স্বাগত জানিয়েছে বিশ্ব সংস্থাটি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছেন শেখ হাসিনা। এরপর ৭ জানুয়ারি শপথ নেওয়ার মধ্য দিয়ে তার নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এই নির্বাচন প্রত্যাখ্যান করে পুনঃভোটের দাবি জানিয়েছে। অনিয়মের নানা অভিযোগ বিদেশি কূটনীতিকদের কাছেও করেছে তারা।

বিপরীতে বিভিন্ন দেশের পক্ষ থেকে অভিনন্দন পাচ্ছেন শেখ হাসিনা।

পুরনো খবর:

শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে গণভবনে ওআইসির দূতরা