২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথের পর শেখ হাসিনাকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2019, 08:09 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সোমবার একথা জানানো হয়।

নেপালের প্রধানমন্ত্রী ও দেশটির কমিউনিস্ট পার্টির প্রধান কে পি শর্মা অলিও অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে।

সোমবারই নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। এনিয়ে চতুর্থবার প্রধানমন্ত্রী হলেন তিনি, যে নজির বাংলাদেশের ইতিহাসে আর কারও নেই।

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই বিশ্বনেতাদের শুভেচ্ছা পাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

গত ৩০ ডিসেম্বর ভোটে জয়ী হওয়ার পর চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী কেকিয়াং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।

পুরনো খবর:

চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা