২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে হেলে পড়েছে ৫ তলা ভবন

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা বেগুনবাড়ি সেতুর কাছে একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2019, 12:05 AM

Updated : 18 Aug 2022, 04:39 PM

হেলে পড়ার পর বৃহস্পতিবার দুপুরে ভবনের সব বাসিন্দাদের সরিয়ে দিয়েছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পানির পাইপ লাইনের কাজ চলাকালে সকালের দিকে ভবনটি একটু হেলে পড়ার দৃশ্য সবার নজরে আসে।

“দুপুরের দিকে আরও কিছুটা হেলে পড়লে পুলিশ এবং দমকল বাহিনীর লোকজন গিয়ে ওয়াসার কাজ বন্ধ করার পাশপাশি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে তালা লাগিয়ে দেয়।”

ওসি জানান, মাওয়া থেকে ঢাকায় পানির লাইনের কাজ করছে ওয়াসা। মাটি কেটে পাইপ বসানোর কাজ এই ভবনের পাশ দিয়ে করছিল তারা।

ভবনটির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন জানিয়ে ওসি বলেন, তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবে।