২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪২০ জন সহকারী শিক্ষকের পদোন্নতি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪২০ জন সহকারী শিক্ষক পদোন্নতি পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2018, 06:25 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৩৬৮ জনকে সহকারী প্রধান শিক্ষক এবং ৫২ জনকে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা করা হয়েছে।

পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে ১৭২ জন হলেন নারী।

সহকারী শিক্ষক বা শিক্ষিকা পদটি ১০ গ্রেডের ও দ্বিতীয় শ্রেণির পদ। পদোন্নতিপ্রাপ্ত পদ ৯ম গ্রেডের এবং প্রথম শ্রেণির।