২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চল্লিশ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৬৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ; মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2018, 01:47 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  থানা ও গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের কাছ থেকে ৪০ হাজার ৬৫৩টি ইয়াবা ট্যাবলেট ছাড়াও কিছু হেরোইন ও গাঁজা  উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে।