২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রদূত এ ডব্লিউ জে সি ডি সিলভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 12:51 AM

Updated : 08 Apr 2022, 06:36 PM

মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানI

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে এই অঞ্চলের দেশগুলোর একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে শ্রীলঙ্কার বিনিয়োগকে স্বাগত জানান প্রধানমন্ত্রীI

শ্রীলঙ্কায় আলু ও পাট রপ্তানির কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের ৯০টি দেশে বাংলাদেশে উত্‌পাদিত ওষুধ রপ্তানি করা হচ্ছে।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে শ্রীলংকার নতুর রাষ্ট্রদূত কৃষিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেনI

বাংলাদেশে শ্রীলঙ্কার প্রায় তিন হাজার নাগরিক কর্মরত থাকার কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ২২৫ জন শ্রীলঙ্কান শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

সাক্ষাতকালে মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেনI