২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব-ই-কদরের ছুটি পুনঃনির্ধারণ

শব-ই-কদরের ছুটি ১২ জুনের পরিবর্তে ১৩ জুন নির্ধারণ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 09:02 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

সরকারের নির্বাহী আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির তারিখ পুনঃনির্ধারণ করে মঙ্গলবার আদেশ জারি করেছে।

এতে বলা হয়েছে, দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট- ১৮৮১ এর ২৫ ধারার বিশ্লেষণে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাহী আদেশে শব-ই-কদরের ছুটি পুনঃনির্ধারণ করা হল।

“যে সকল অফিসের সময় সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নির্ধারিত হয়ে থাকে সে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।”

২০১৮ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৭ মে থেকে রোজা শুরু হবে এমনটা ধরে ১২ জুন নির্বাহী আদেশে শব-ই-কদরের সরকারি ছুটি নির্ধারিত ছিল।

কিন্তু গত ১৮ মে থেকে রোজা শুরু হওয়ায় ১২ জুন শব-ই-কদরের রাতে ইবাদত-বন্দেগী করবেন ধর্মপ্রাণ মসুলমানরা। এজন্য শব-ই-কদরের ছুটি পুনঃনির্ধারণ করে ১৩ জুন করা হয়েছে।

আগামী ১৫, ১৬, ১৭ জুন রোজার ঈদের ছুটি নির্ধারণ করা আছে। তবে রোজা ৩০টি হলে ১৮ জুনও ঈদের ছুটি থাকবে।

পুরনো খবর:

চাঁদ দেখা যায়নি, রোজা শুক্রবার থেকে
২০১৮ সালের ছুটির তালিকা প্রকাশ