ঢাকায় কঙ্কালসার লাশ উদ্ধার
ঢাকার কদমতলীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কঙ্কালসার লাশ উদ্ধার করেছে পুলিশ।
কদমতলীর ২৪ ফুট নামে এলাকা থেকে বুধবার বিকালে তা উদ্ধার করা হয়।
কদমতলী থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে স্থানীয় এক যুবক সেদিক দিয়ে যাওয়ার সময় একটি কঙ্কালসার মানব দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়।
“দেহে মাংস বলে কিছু ছিল না “ বলেন তিনি।
