২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকের ফল ৬ মে

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার অংশ নেওয়া ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী ৬ মে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2018, 11:13 AM

Updated : 19 Aug 2022, 01:56 PM

ওই দিন এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে ৬ মে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা ফল জানাতে পারবেন।

গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।

দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

গত কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।

পুরনো খবর

অভিন্ন প্রশ্নে এসএসসি পরীক্ষা শুরু

এসএসসির প্রশ্নফাঁস: পরীক্ষার্থীদের উদ্বেগে না থাকার পরামর্শ

প্রশ্ন ফাঁস: ৫২ মামলায় গ্রেপ্তার ১৫৩

এসএসসির প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে: যাচাই কমিটি

প্রশ্ন ফাঁস তদন্তে দুটি কমিটি করে দিয়েছে হাই কোর্ট

  প্রশ্ন ফাঁস ঠেকাতে বাদ যাবে এমসিকিউ: প্রতিমন্ত্রী

প্রশ্ন ফাঁসে ব্যবহৃত ৩০০ মোবাইল ফোন নম্বর ‘ব্লকড’

ইন্টারনেট বন্ধের আগেই আইসিটি প্রশ্ন ফাঁস

আইসিটি পরীক্ষা শুরুর সময় মোবাইল ইন্টারনেট বন্ধ

প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার

বাংলা দ্বিতীয় পত্রও ফাঁস হল, সেই প্রশ্নে পরীক্ষাও হল

ফেইসবুকে এসএসসির প্রশ্ন ফাঁসের ‘বিজ্ঞাপন’ চলছেই