২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএন নিউজের ‘কানেকটিং বাংলাদেশে’ যুক্ত হল পরিবার পরিকল্পনা অধিদপ্তর

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এটিএন নিউজের অনুষ্ঠান ‘কানেকটিং বাংলাদেশের’ সঙ্গে যুক্ত হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 10:29 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

ঢাকার একটি হোটেলে বুধবার আয়োজিত এই সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

এতে বলা হয়,  এই অনুষ্ঠানের মাধ্যমে এখন থেকে দেশের নানা প্রান্তের সেবা বঞ্চিত জনগোষ্ঠি পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা পাবেন।

ঢাকার এটিএন নিউজের স্টুডিও থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সরাসরি এ সেবা দেওয়া হবে। মোট ২৬টি পর্বে পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন পিছিয়ে থাকা অঞ্চল ও জনপদকে প্রাধান্য দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারওয়ার, এটিএন নিউজের সিইও সরকার ফিরোজ, সিইই মুন্নী সাহা, বার্তা প্রধান প্রভাষ আমিনসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা। 

কানেকটিং বাংলাদেশ-এর মাধ্যমে ৭ বছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ চিকিৎসাসহ নানা বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়ে আসছে এটিএন নিউজ। গত বছর থেকে বাংলাদেশ টেলিভিশনেও অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে প্রচার করা হচ্ছে।