২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩৩ পৌর-ইউপি-উপজেলার ভোট ২৮ ডিসেম্বর

দেশের ১৩৩টি পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সাধারণ ও উপ নির্বাচনের ভোটের তারিখ ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 05:49 PM

Updated : 19 Aug 2022, 05:57 PM

রোববার মাঠ পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ভোটের তফসিল ঘোষণার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান।

তিনি বলেন, “বিভিন্ন পদে সাধারণ ও উপ নির্বাচনের ভোটের তারিখ কেন্দ্রীয়ভাবে অনুমোদন করেছে ইসি। এখন সংশ্লিষ্ট স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে রিটার্নিং অফিসার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে।”

এ কর্মকর্তা জানান, ১৩৩টি ভোটের মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ, ৩টি পৌরসভায় উপনির্বাচন, ৩৪ ইউপিতে সাধারণ ও ৯১ ইউপিতে উপনির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচন হবে।

ইসির সহকারী সচিব রাজীব আহসান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ নভেম্বর, বাছাই ২৮ ও ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৭ ডিসেম্বর। ভোট হবে ২৮ ডিসেম্বর।

পুরনো খবর:

রংপুর সিটি ভোট: মনোনয়ন জমা ২২ নভেম্বর পর্যন্ত