২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি-জেডিসি: প্রথম দিন অনুপস্থিত ৬০৮৯৩ জন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন সারা দেশে ৬০ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল; বহিষ্কার হয়েছে ১৬ জন।         

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 06:47 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রথম দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হয়েছে।

জেএসসি-জেডিসিতে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্যরা পরের বছরর ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দেওয়া সুযোগ পায়।

সাব-কমিটির তথ্যানুযায়ী, প্রথম দিন ২৩ লাখ ৯০ হাজার ১৩৪ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিলেও অনুপস্থিত ছিল ৬০ হাজার ৮৯৩ জন।

ঢাকা বোর্ডে ১৩ হাজার ৮৭৮ জন এবং রাজশাহী বোর্ডে চার হাজার ৮১২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া কুমিল্লা বোর্ডে চার হাজার ৭৬০ জন, যশোরে পাঁচ হাজার ৩০ জন, চট্টগ্রামে দুই হাজার ৯০৩ জন, সিলেটে দুই হাজার ৪৫২ জন, বরিশালে তিন হাজার ৩৭৬ জন এবং দিনাজপুর বোর্ডে চার হাজার ২৫৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

আর মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ১৯ হাজার ৫১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথম দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের নয়জন, ঢাকা বোর্ডের চারজন, যশোরের দুইজন এবং কুমিল্লা বোর্ডের একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বাংলাদেশের দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

পুরনো খবর:

জেএসসি-জেডিসিতে সাড়ে ২৪ লাখ শিক্ষার্থী