২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মেডিকেলে নতুন পরিচালক

ঢাকা, রাজশাহী, বগুড়া ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে সেনাবাহিনীর চারজন ব্রিগেডিয়ার জেনারেলকে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 04:00 PM

Updated : 19 Aug 2022, 05:13 PM

তাদের চাকরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার আদেশ জারি করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমানের জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান, যেখানে এতদিন ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম রসুলকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ কবীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করেছে সরকার।

এই দুই মেডিকেলে এতদিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান ও ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমদ পিরিচালকের দায়িত্বে ছিলেন।

আগের চার পরিচালককে সেনাবাহিনীর দায়িত্বে ফেরত পাঠাতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আলাদা আদেশ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়াকে সেনাবাহিনীতে ফেরত পাঠিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসানকে।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামিম উজ জামানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।