রাষ্ট্রপতির কাছে তিন অনাবাসিক দূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কিউবা, ফিনল্যান্ড ও সিঙ্গাপুরের অনাবাসিক তিন দূত।
মঙ্গলবার বিকালে কিউবার রাষ্ট্রদূত অস্কার ইসরায়েল মার্তিনেজ কর্দোভেস, ফিনল্যান্ডের রাষ্ট্রদূত নিনা এরমেলি ভাসকুনলাথি এবং সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো ইউ-সি পৃথকভাবে আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।
পরিচয়পত্র পেশ করেন ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত
আবদুল হামিদ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূতদের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ চিহ্নিত করার আহ্বান জানান এবং উভয় দেশ যাতে উপকৃত হয় সেলক্ষ্যে পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
পরিচয়পত্র পেশ করেন সিঙ্গাপুরের হাই কমিশনার
আবদুল হামিদ দূতদের দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনাবাসিক দূতরা বলেন, তারা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে কাজ করবেন।
এর আগে তিন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।
