আলিমউল্যাহ মিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যন্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এম আলিমউল্যাহ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আলিমউল্যাহ মিয়া মারা যান।তার বয়স হয়েছিল ৭৬ বছর।
