২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে কনফারেন্সে যুদ্ধাপরাধের বিচার নিয়ে ‘বিভ্রান্তির জবাব’

তুরস্কে অনুষ্ঠিত ষষ্ঠ ওয়াইসিসি বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিয়ে নানা বিভ্রান্তিমূলক প্রচারণার সমুচিত জবাব দেওয়া হয়েছে বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 09:49 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকান সোসাইটি অফ কমপারেটিভ ল-এর ইয়ংগার কমপ্যারেটিভিস্ট কমিটির উদ্যোগে ২৮ ও ২৯ এপ্রিল ইন্তানবুলে তুরষ্কের কচ্ বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিতহয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ জনেরও বেশি আইনজ্ঞ, গবেষক ও বিশেষজ্ঞ সেখানে মিলিত হন।

ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্রাটেজি ফোরামের (আইসিএসএফ)  তিন সদস্যের একটি প্যানেল ওই সম্মেলনে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিটি-বিডি) বিচার প্রক্রিয়ার ওপর তিনটি প্রবন্ধ উপস্থাপন করে।

‘তুলনামূলক আইনের আঙ্গিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত’ শিরোনামে আইসিএসএফ এর বিশেষ প্যানেলের সভাপতিত্ব করেন কচ্ বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ড. ইসিক ওনেয়। সেখানে বাংলাদেশে ১৯৭১ এর যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া নিয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

Image
বাহজাদ জোয়ারদার

বাহজাদ জোয়ারদার

‘ভিনদেশি বিধি আমদানির বিধান বনাম বাধ্যকতা: আইসিটি বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শিরোনামে প্রথম প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএসএফের ট্রাস্টি ড. রায়হান রশিদ। ‘বাংলাদেশে মানবতার বিরদ্ধে অপরাধের বিচার’ শীর্ষক দ্বিতীয় প্রবন্ধ উপস্থাপন করেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক বাহজাদ জোয়ারদার। যুক্তরাজ্যের ওয়ারউইক আইন বিশ্ববিদ্যালয়ের পিএইচডডি গবেষক এম সানজিব হোসেন তৃতীয় প্রবন্ধ উপস্থাপন করেন, যার শিরোনাম ছিল ‘আইসিটি বাংলাদেশে ব্যক্তির অনুপস্থিতিতে বিচার: আইন ও ব্যাখ্যা’।

“সম্মেলনে আইসিটি বাংলাদেশ এবং সার্বিক বিচার প্রক্রিয়াকে উপস্থাপন করা ছিল আইসিএসএফের লক্ষ্য, বিশেষ করে যখন এই বিচারের বিরোধীরা তথ্য বিভ্রাট ও বিকৃতির মাধ্যমে বিশ্বের সামনে আইসিটি বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার কাজে তৎপর। আইসিএসএফের তিনটি প্রবন্ধের মাধ্যমে বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে প্রচলিত বিভ্রান্তিগুলোর সঠিক জবাব ও গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তুলে ধরা হয়,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Image
এম সানজিব হোসেন

এম সানজিব হোসেন

এতে বলা হয়, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটতরাজ, ধর্মান্তরের মতো মানবতাবিরোধী অপরাধের শিকার ব্যক্তিবর্গ ও তাদের স্বজনদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্রাটেজি ফোরাম (আইসিএসএফ)। শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্দোলনকারীদের সমন্বয়ে গঠিত এই ফোরাম একটি স্বাধীন বৈশ্বিক নেটওয়ার্ক, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি আদায় ও অপরাধীদের বিচারের আওতায় আনার লক্ষ্যে কাজ করে চলেছে।