২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে কর আইনজীবীদের সাক্ষাৎ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের আগে জাতীয়তাবাদী কর আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 10:29 PM

Updated : 19 Aug 2022, 04:02 PM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে এই বৈঠক করেন তিনি।

আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের ‘ভেদাভেদ’ ভুলে একযোগে ভোট দেওয়ার জন্য কর আইনজীবীদের প্রতি আহবান জানান খালেদা।

কর আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ মল্লিকের সভাপতিত্বে বৈঠকে বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান বাচ্চু উপস্থিত ছিলেন।

কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এ গফুর মজমুদার, মো. আব্বাস উদ্দিন, রমিজউদ্দিন আহমেদ, কর আইনজীবী ফোরামের সহসভাপতি একেএম নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ অর্ধশতাধিক কর আইনজীবী ছিলেন বৈঠকে।