সোশাল মিডিয়ায় বাংলাদেশকে তুলে ধরার আহ্বান স্পিকারের
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের প্রচার চালাতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় শনিবার রাতে ‘ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “সকল সংসদ সদস্যকে সোশাল মিডিয়ায় ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানাই।
বক্তব্যের পর স্পিকার সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ার জন্য উচ্চগতির ওয়াইফাই সেবার উদ্বোধন করেন।
সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে সসন্বিতভাবে এগিয়ে আসতে হবে। আজকের এই উদ্যোগ সকল সংসদগণকে ডিজিটাল মিডিয়ায় আরও বেশি সোচ্চার হতে অনুপ্রেরণা যোগাবে।”
সব সংসদ সদস্যকে সোশাল মিডিয়ায় আরও বেশি সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সংসদের চিফ হুইফ আ স ম ফিরোজ।
সেখানে তিনি ডিজিটাল মাধ্যমের খুঁটিনাটি তথ্য উপস্থাপনের পাশাপাশি দেশ-বিদেশে ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রচারে সবার সহযোগিতা চান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, অতিরিক্ত সচিব মো. হারুনুর রশীদ, পার্থ প্রতীম দেব, সুশান্ত কুমার সাহাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কর্মশালায় অংশ নেন।
