২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচিত প্রতিবেদককে ‘গাড়ি ধাক্কা’

ডেইলি অবজারভারে যে প্রতিবেদনের জন্য সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে সংসদে উত্তাপ ছড়িয়েছিল, তার প্রতিবেদক ঢাকায় ‘গাড়ির ধাওয়ার’ মুখে আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 06:54 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

পুরনো খবর:

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত
ইকবাল সোবহানের বিরুদ্ধে ঢাকায় ২ মামলা
ইকবাল সোবহানের বিরুদ্ধে নিজাম হাজারীর মামলা
ইকবাল সোবহানকে নিয়ে প্রশ্ন শামীম ওসমানের
ফের সংসদে আলোচনায় ইকবাল সোবহান

আহত মামুনুর রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই হাতে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। 

অবজারভারের জ্যেষ্ঠ ক্রাইম রিপোর্টার মামুন রোববার বিকাল সাড়ে ৩টার দিকে কারওয়ানবাজার এলাকায় এই ‘হামলার’ মুখে পড়েন। মটরসাইকেলে করে মোহাম্মদপুরের বাসা থেকে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েনের (ক্র্যাব) কার্যালয়ে যাচ্ছিলেন তিনি।

গাড়ি চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে মনে করছেন মামুন।

হাসপাতালের শয্যায় শুয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফার্মগেইট থেকে তিনি বুঝতে পারেন একটি কালো রংয়ের গাড়ি তাকে অনুসরণ করছে।

“বেশ কয়েকবার আমার মটরসাইকেলকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে। কারওয়ানবাজার আন্ডারপাসের কাছে এলে গাড়িটি আমার উপর উঠিয়ে দিতে যায়। এ সময় আমি মটরসাইকেল দ্রুত এক দিকে ঘোরালে ‘স্লিপ’ করে অনেকটা দূরে গিয়ে পড়ি। তখন মনে হয় অন্য কিছুর সঙ্গে আমার ধাক্কা লাগে। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি।”

তার আগে গাড়িটিকে পাশ কাটিয়ে বাংলামটরের দিকে চলে যেতে দেখেন বলে জানান তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে বলে জানান মামুন।

‘পুলিশ অ্যাওয়েট পিএম অর্ডার টু ক্র্যাকডাউন অন ড্রাগ লর্ডস’ শিরোনামে গত ২৩ জানুয়ারি অবজারভার’র প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদি, নারায়ণগঞ্জের শামীম ওসমান, ফেনীর নিজাম উদ্দিন হাজারী, রাজশাহীর এনামুল হকের বিরুদ্ধে ‘মাদক ব্যবসা নিয়ন্ত্রণের’ কথা বলা হয়।

এর জের ধরে অবজারভারের সম্পাদক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে সংসদে বিষোদগার করেন শামীম ওসমান ও এনামুল হক।

Image
ডেইলি অবজারভারে প্রকাশিত এই প্রতিবেদনের জন্য পত্রিকাটির সম্পাদক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে সংসদে সরব হন দুইজন সদস্য।

ডেইলি অবজারভারে প্রকাশিত এই প্রতিবেদনের জন্য পত্রিকাটির সম্পাদক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে সংসদে সরব হন দুইজন সদস্য।

শামীম ইকবাল সোবহানের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন, তাকে সংসদে তলবের দাবি করেন এনামুল।

ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী মানহানির অভিযোগ তুলে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে ইকবাল সোবহান ও মামুনুর রশিদের বিরুদ্ধে মামলা করেন।

তারপরে রাজশাহীর সাংসদ এনামুল এই দুজনের বিরুদ্ধে ঢাকার আদালতে দুটি ক্ষতিপূরণের মামলা করেছেন।

মামুনকে ‘গাড়ির ধাক্কা’র বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বিকাল পৌনে ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”