২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটর সাইকেলে করে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি কালো রঙের ট্যাক্সিক্যাব ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ট্যাক্সিক্যাবটি দ্রুত পালিয়ে যায় বলে জানান তিনি। দুর্ঘটনায় নজরুলের বাম কাঁধের হাড়ে চিড় ধরেছে বলে পঙ্গু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১১৪ ঘ.