২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছর চাকরি করলে স্থায়ী ব্যাটালিয়ন আনসাররা

ব্যাটালিয়ন আনসার সদস্যদের স্থায়ী চাকরির সময়সীমা নয় বছর থেকে কমিয়ে ছয় বছরে আনতে সংসদে আইন সংশোধনের প্রস্তাব উঠেছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 06:47 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ‘ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল-২০১৭’ সংসদে উত্থাপন করেন।

পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

আগের আইনে বলা আছে, যেসব ব্যাটালিয়ন আনসার সদস্যরা নয় বছর চাকরি করবে তাদের বিধি অনুযায়ী স্থায়ী পদে নিয়োগ করা যাবে। প্রস্তাবিত আইনে ছয় বছর চাকরির পর স্থায়ী পদে নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “অঙ্গীভূত ব্যাটালিয়ন আনসার অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের ন্যায় নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হয় এবং নির্ধারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

“তবে অন্যান্যদের মতো সাধারণভাবে দুই বছর সন্তোষজনক চাকরির পর তাদের চাকরি স্থায়ী হয় না বরং বিদ্যমান আইনের বিধান অনুযায়ী অঙ্গীভূত হিসেবে দৈনিক ভাতাদির ভিত্তিতে নয় বছর পরে স্কেলভিত্তিক স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয়।”

মন্ত্রী বলেন, “বর্তমান সরকার বর্ণিত আইনে ব্যটালিয়ন আনসার সদস্যদের অঙ্গীভূত ও স্কেলবিহীন চাকরির মেয়াদ নয় বছর থেকে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়।”