২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজধানীর পল্লবীতে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক নারী মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2017, 10:07 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

নিহত সুমাইয়া আক্তার (২৪) পল্লবী এলাকার বাসিন্দা কাজী মো. ফারুকের স্ত্রী।

শুক্রবার বিকালে মিরপুর ১১ নম্বরের পল্লবী এলাকায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়ার স্বামী ফারুকের বরাত দিয়ে এই পুলিশ সদস্য জানান, মিরপুর-১১ নম্বরের বাজার রোডে এক স্বজনের বিয়ের অনুষ্ঠান শেষে বিকালে ব্যাটারিচালিত অটোরিকশায় করে সুমাইয়া ও তার ছোট বোন পল্লবীর বাসায় ফিরছিলেন।

ফারুকের রিকশাও পেছনে ছিল। বাজার রোডের ঢালে হঠাৎ অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গেলে শ্বাসরোধে অচেতন হয়ে পড়েন সুমাইয়া।

পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনার সত্যতা তদন্ত করছে।