মিরপুরে গুদামে আগুন
ঢাকার মিরপুরে একটি ভবনে থাকা গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার বিকাল পৌনে ৫টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের আলিমুল্লাহ মার্কেটের পাশের পরিত্যক্ত একটি ভবনে থাকা ওই গুদামে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
অগ্নি নির্বাপক বাহিনীর চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, বলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আরেফিন।
পল্লবী থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আব্দুল্লাহ আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই গুদামে কিছু পুরনো ঝুট কাপড় ছিল, সেখানেই আগুন লেগেছিল।”
গুদামটি ট্রিপল সেভেন অ্যাপারেলসের বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন জানিয়োছিলেন।
তবে ট্রিপল সেভেন অ্যাপারেলস এক বিবৃতিতে বলেছে, তাদের কারখানার সঙ্গে ওই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক নেই।
“আগুন লেগেছিল পাশের সপুরা টাওয়ারে, এটি একটি পরিত্যক্ত ভবন। ট্রিপল সেভেন অ্যাপারেলসের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।”
